দেশে করোনায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৩৬০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৩০৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন।
এই সময়ে দেশে আরও ৪১ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ২২৩৮ জন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ব্রিফিংয়ে জানানো হয়, দেশে করোনা পরীক্ষা করা হচ্ছে ৭৬টি ল্যাবে। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬৩২টি নমুনা। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ০৪ হাজার ৭৮৪টি।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১২ জন নারী।
এছাড়া এই সময়ে আরও ৩ হাজার ৭০৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থের সংখ্যা ৮৪ হাজার ৫৪৪ জন।
বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
Related News
দেশের ৬ বিভাগে অতিভারি বৃষ্টির শঙ্কা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের ছয় বিভাগে আগামী ২৪ ঘণ্টায় অতিভারি বৃষ্টিRead More
সারাদেশে বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বন্যা ও পাহাড় ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ৪৪Read More



Comments are Closed