Main Menu

দেশে করোনায় আরো ৪২ মৃত্যু, শনাক্ত ৩১১৪

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে মহামারি নভেল করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ১১৪ জন আক্রান্ত হয়েছেন। এইসমরে মধ্যে সারা দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে।

দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন হয়েছে এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯৬৮ জনে দাঁড়িয়েছে।

Manual8 Ad Code

শুক্রবার (৩ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মারা যাওয়া ৪২ জনের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১০ জন।তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাসায় মারা গেছেন ১১ জন।

Manual7 Ad Code

ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৭৮১টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৫০টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৩৪৭টি নমুনা।’

Manual6 Ad Code

তিনি বলেন, ‘কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৪৮ জন।’

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code