Main Menu

দেশে করোনা চিকিৎসায় যে ওষুধটি সবার শীর্ষে

বৈশাখী নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস মোকাবিলায় গোটা বিশ্ব দিনরাত এক করেও কূল পাচ্ছে না। দিশেহারা হয়ে করোনার ভ্যাকসিন খুঁজছেন চিকিৎসা বিজ্ঞানীরা। করোনা চিকিৎসার নানা দিক ও বিশেষ করে ভ্যাকসিন এবং ওষুধ নিয়ে চলছে নানামুখি গবেষণা।

তবে নতুন কোনও ওষুধ পাওয়া না গেলেও পুরনো বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলোই অধিকাংশ ক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। কোথাও কোথাও ওষুধের গবেষণায় ন্যূনতম সাফল্যের খবর প্রচার না হতেই বিশ্বব্যাপী ওইসব ওষুধ নিয়ে চিকিৎসক থেকে সাধারণ মানুষ সবাই হুমড়ি খেয়ে পড়ে।

ওইসব ওষুধের তালিকায় রয়েছে হাইড্রোক্সিক্লোরোকুইন+ অ্যাজিথ্রোমাইসিন, রেমডেভিসির, ফেভিপিরাভির, আইভারমেকটিন+ ডক্সিসাইক্লিন এবং ডেক্সামেথাসন।

এরমধ্যে প্রায় সবগুলো ওধুষই করোনার উপসর্গের চিকিৎসায় বাংলাদেশে কমবেশি ব্যবহার হয়েছে এবং হচ্ছে। তবে হাইড্রোক্সিক্লোরোকুইন তুলনামূলকভাবে পিছিয়ে পড়লেও অন্য ওষুধগুলো এখনও রয়েছে ব্যবহারের শীর্ষ তালিকায়।

দেশে বর্তমানে করোনা চিকিৎসায় বলা যায় সর্বজনীন হয়ে উঠেছে অ্যান্টিপ্রোটোজোয়াল ক্যাটাগরির জেনেরিক আইভারমেটিন+ ডক্সিসাইক্লিন ওষুধ। সরকারি-বেসরকারি সব হাসপাতালেই করোনা রোগীদের চিকিৎসায় এই ওষুধের ব্যবহার শীর্ষে রয়েছে।

এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা বাসা-বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন তারা ডাক্তারদের পরামর্শে সবার আগে রাখছেন আইভারমেকটিন+ডক্সিসাইক্লিন।

বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. তারেক আলম দেশে প্রথম এই আইভারমেকটিন+ডক্সিসাইক্লিন ডোজ শুরু করেন।

Share





Related News

Comments are Closed