দশ বছরে সূর্য কতটা বদলালো! ভিডিও প্রকাশ নাসার
প্রযুক্তি ডেস্ক : গত এক দশকে পৃথিবীর জীবনযাত্রা অনেকখানি বদলেছে। বদলেছে জলবায়ু, পৃথিবীর বুকে বাস করা প্রাণীকুলের জীবনযাপন। তেমনই থেমে থাকেনি মহাবিশ্বও। গত ১০ বছরে সৌরজগতের প্রধান অভিভাবক ‘সূর্যের’ কতটা পরিবর্তন হয়েছে, তার একটি ক্ষণিক মুহূর্ত তুলে ধরেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
গত ১০ বছর ধরে নাসার সোলার ডাইনামিকস অবজার্ভেটরি সূর্যের ৪২.৫০ কোটি উচ্চ রেজোলিউশনের ছবি সংগ্রহ করেছে। সে সব ছবির সময়কে ত্বরাণ্বিত করে (টাইম ল্যাপ্স) মাত্র এক ঘণ্টায় সূর্যের এক দশকের চিত্র তুলে ধরা হয়েছে। যা নজিরবিহীন বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা।
নাসার এই গবেষণা নয়া দিগন্ত খুলে দিল বলে মনে করেছেন গবেষকরা। সূর্যের পুঙ্খানুপুঙ্খ আচরণ গবেষণায় নতুন মাত্রা যোগ দেবে এই টাইম ল্যাপ্স ভিডিয়ো এবং সাড়ে ৪২ কোটি ছবি। আরও সহজ হলো সূর্যের চৌম্বক ক্ষেত্র, সুমেরু ও কুমেরুর এবং সৌরজগতের উপর প্রভাব নিয়ে গবেষণা।
সূর্যের এই গবেষণা শুরু হয়েছিল ২০১০ সালে ২ জুন থেকে। চলতি বছর ১ জুন পর্যন্ত গত দশ বছর ধরে সূর্যকে ক্যামেরাবন্দি করা হয়। এই টাইম ল্যাপ্স ভিডিও প্রতি সেকেন্ডে এক দিন হিসাবে ধরা হয়েছে। এই দশ বছরে ধরা পড়েছে বিভিন্ন সময়ে সূর্যগ্রহণ। দীর্ঘতম সূর্যগ্রহণও রয়েছে। গত বুধবারে ইউটিউবে ভিডিওটি প্রকাশ হওয়ার পর প্রায় ৬ লক্ষ বার ভিউ হয়েছে। এমন মহাজাগতিক দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed