করোনায় মারা গেছেন ৫৩ চিকিৎসক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া চিকিৎসকের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন। এদের মধ্যে মারা গেছেন এখন পর্যন্ত মোট ৫৩ জন চিকিৎসক।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) শুক্রবার এ তথ্য জানিয়েছে।
বিএমএ আরও জানাায়, চিকিৎসক ছাড়ায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ২১৩ জন নার্স এবং ১ হাজার ৭৪৩ জন স্বাস্থ্যকর্মী।
সংগঠনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা জেলার চিকিৎসকেরা। এ জেলায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৫৯৭ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭১ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জন ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ জন চিকিৎসক।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed