করোনা ঠেকাতে এবার লবণ পানি!
বৈশাখী নিউজ ডেস্ক : লবণ-গোলা পানির উপকারিতা আগেই জানা গিয়েছিল। এক গবেষণায় দেখা যায়, সাধারণ সর্দিজ্বরের লক্ষণ কমাতে পারে এমন পানি। তা ছাড়া যারা লবণ-পানি দিয়ে গার্গল করেন, নাক পরিষ্কার করেন; তাঁদের কাশি হয় কম। পাশাপাশি কফ জমার সমস্যাও কম হয়। একইভাবে লবণ-পানির ব্যবহারে করোনাভাইরাসের মৃদু উপসর্গ কমতে পারে বলে ধারণা করছেন যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
তাঁরা অনুসন্ধান করে দেখছেন যে এই লবণ-পানি কভিড-১৯ রোগীদের চিকিৎসায় সহায়ক হয় কি না। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের আশার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আজিজ শেখ বলছেন, ‘আমরা কভিড-১৯ আক্রান্তদের ওপর লবণ-পানির চিকিৎসা প্রয়োগ করে দেখব। আশা করছি যে এটা এই সংক্রমণের বিস্তার এবং তীব্রতা কমাতে কার্যকর হবে।’
Related News
একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গুর বিস্তার যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগেRead More
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৪৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed