নেত্রকোনায় সরকারি বিধি মেনে রথযাত্রা উদযাপন
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার পৌর শহরে প্রাণঘাতি করোনা পরিস্থিতিতে সরকারি বিধি মেনে সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক রথযাত্রা উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) শহরের নরসিংহজিউর আখড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব হয়।
সকালে আখড়া মন্দিরে ধর্মীয় বিধানমতে পূজাপার্বন হয়। পরে আখড়া প্রাঙ্গণে রথে থাকা শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা দেন পূজারীরা। উৎসবে আগত ভক্তবৃন্দরা সামাজিক দুরত্ব বজায় রেখে ও মাস্ক পরিহিত হয়ে উৎসবে অংশ নেন। পরে উৎসব প্রাঙ্গণ থেকে ভ্যানে করে রথ নিয়ে শহর প্রদক্ষিণ করা হয়।
উৎসব আয়োজক শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়া কমিটির সভাপতি রঞ্জিত সাহা জানান, করোনাভাইরাসের কারণে এবার সীমিতভাবে উৎসব আয়োজন করা হয়। উৎসব উপলক্ষে এবার মেলা বন্ধ রাখা হয়েছে।
পূজা শেষে ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed