Main Menu

দেশে করোনায় একদিনে মৃত্যু ৩৯, শনাক্ত ৩৫৩১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১,৪৬৪ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ৩ হাজার ৫৩১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ১২ হাজার ৩০৬ জন।

রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭১০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আগের নমুনাসহ ১৫ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষা করা হয়।

তিনি জানান, নতুন মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ৩৫ ও নারী ৪ জন। এর মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩৩ জনের, বাসায় মৃত্যু হয়েছে ছয়জনের। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৬ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহীর দুজন, খুলনা ও বরিশাল বিভাগে চারজন করে এবং সিলেট ও রাজশাহী বিভাগে একজন করে।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ১২ জন করে মৃত্যু হয়েছে ৪১-৫০ ও ৫১-৬০ বছর বয়সীদের। চারজনের বয়স ৬১-৭০ বছর, দুজনের বয়স ৭১-৮০; একজন করে মৃত্যু হয়েছে ০-১০, ৩১-৪০ ও ৮১-৯০ বছর বয়সীদের।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৪ জন। এ পর্যন্ত সুস্থ ৪৫ হাজার ৭৭ জন।

Share





Related News

Comments are Closed