১৮৭ যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লো বিমান
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ হওয়ার প্রায় তিন মাস পর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।
রোববার (২১ জুন) দুপুর ১২টা ২ মিনিটে ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটে যাত্রী সংখ্যা ছিল ১৮৭ জন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, লন্ডনের ফ্লাইট রোববার সকাল ১২টা ২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। ফ্লাইটে ১৮৭ জন যাত্রী ছিলেন।
বিমানের ড্রিমলাইনার ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ দিয়ে লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করা হয়।
Related News
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেনRead More
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়কRead More



Comments are Closed