Main Menu

দেশে একদিনে করোনায় ৪৫ মৃত্যু, শনাক্ত ৩২৪৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৩২৪৩ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন। এসময়ে মৃত্যুবরণ করেছেন আরও ৪৫ জন। মোট মারা গেছেন এক হাজার ৩৮৮ জন।

শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে পুরুষ ৩২ এবং নারী ১৩ জন।এরমধ্যে ১৪ জন ঢাকা বিভাগের, ১৬ জন চট্টগ্রামের, চারজন ময়মনসিংহ বিভাগের। এছাড়া, রাজশাহী ও খুলনায় ২ জন করে, বরিশাল ও সিলেটে ১ জন করে মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন রয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৬ হাজার ৩২৭ জনের। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪৫ জনের। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৮২ হাজার ৫৪৮ জনের নমুনা।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৭৮১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৪৫ জন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬৮৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছে ১৮ হাজার ৫৫৫ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

Share





Related News

Comments are Closed