Main Menu

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিক কিশোরের আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে ইব্রাহীম নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার মোগরাপাড়া কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

ওইদিন সকালেই পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিশেষখানা গ্রামের হাজী খোকন মিয়ার ছেলে ইব্রাহীম কামারগাঁও গ্রামের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

গত বুধবার সন্ধ্যায় কামারগাঁও গ্রামে ওই কিশোরীর বাড়ির কাছাকাছি নির্জন জায়গায় গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে।

ইব্রাহীম মোগরাপাড়া সরকারি এইচ জিজি এস স্মৃতি বিদ্যায়ন থেকে এ বছর এসএসসি পরীক্ষায় পাস করেছে।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) শরিফ হোসেন বলেন, কী কারণে ওই কিশোর আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed