দুর্গাপুর পৌরসভার দুই ওয়ার্ডে রেড জোন ঘোষণা
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় পৌর এলাকার দু’টি ওয়ার্ডকে রেড জোন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
রেড জোন ঘোষনাকৃত এলাকা হলো দুর্গাপুর পৌরসভার ৩ নং ও ৫ নং ওয়ার্ড। ১৬ জুন মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম এলাকা দু’টিকে রেড জোন ঘোষনা করেন।
ইউএনও ফারজানা খানম রেড জোন ঘোষনার বিষয়ে সাংবাদিকদের জানান, করোনা চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখা এবং বিকাল ৪টার পর শুধু ঔষধের দোকান খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি মেনে রাস্তা ঘাটে চলাচলে সরকারি নির্দেশ জারি করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে দুর্গাপর পৌরসভার মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুল সালাম, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার মো. তানজিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ওসি মো. মিজানুর রহমান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed