পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) ভোররাতে উপজেলার জালশুকা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সমর আলী (৫৫) ও তার ছেলে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী পাপ্পু (২৬)।
স্থানীয়রা জানায়, সমর আলী বুধবার ভোররাত ৪টার দিকে বাড়ির পাশে ফিসারীজে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর ছাড়তে গেলে অসাবধানতাবসত বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে পড়েন। এসময় তাকে উদ্ধার করতে ছেলে এগিয়ে আসলে বাবা-ছেলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা একইRead More
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More



Comments are Closed