৮টি পণ্যের লাইসেন্স বাতিল করেছে বিএসটিআই
বৈশাখী নিউজ ডেস্ক: মান সনদ বা লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ছয়টি প্রতিষ্ঠানের আটটি পণ্যের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
লাইসেন্স বাতিল হওয়া পণ্যের মধ্যে রয়েছে ছয়টি ভোজ্যতেল ও দুটি ফলের রস বা জুসের ব্র্যান্ড।
মঙ্গলবার (১৬ জুন) এক বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, তাদের সার্টিফিকেশন কমিটির সভায় লাইসেন্সগুলো বাতিল করা হয়।
পণ্যগুলো হলো: সাভারের আশুলিয়ার ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের ইফাদ সলিড গোল্ড ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, রংপুরের কোতোয়ালির গ্রীণ অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজের বাসমতি ব্র্যান্ডর ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, ময়মনসিংহের শম্ভুগঞ্জের এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের পিউরিভা ও রাইপ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, নরসিংদীর শিবপুরের গ্রিণ ট্রেড হাউজের টেস্টি ব্র্যান্ডের ফর্টিফাইড পাম অলিন, চট্টগ্রামের চান্দগাঁওয়ের ওকে ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অলিন এবং রংপুরের মিঠাপুকুরের আরডি জুসিলা ও আর ডি ফজলি ব্র্যান্ডের ম্যাঙ্গো ফ্রুট ড্রিংকস।
বিএসটিআই বিজ্ঞপ্তিতে বলেছে, বৈধ লাইসেন্স নেওয়ার আগে এসব পণ্য বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ থাকবে।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed