সাবেক মেয়র কামরানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বৈশাখী নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রথম নির্বাচিত মেয়র হিসেবে সিলেটের উন্নয়নে তিনি যে অবদান রেখেছেন সেজন্য মানুষ তাকে সবসময় মনে রাখবে। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ নেতা হারালো।
রাষ্ট্রপতি মরহুম বদর উদ্দিন আহমেদ কামরানের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সোমবার (১৫ জুন) বঙ্গভবন প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।
« কামরানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক (Previous News)
(Next News) কামরানের মৃত্যুতে আরিফের শোক, সিসিকে ৩দিনের কর্মসূচি »
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed