করোনায় আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তাঁর নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে। রোববার (১৪ই জুন) সকালে রিপোর্ট পজিটিভ আসে।
এর আগে শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে।
প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শেখ নাজমুল হক সৈকত জানান, প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন শনিবার রাতে সাংবাদিকদের জানান, রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন শেখ আব্দুল্লাহ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে সিএমএইচে নেয়া হয় এবং সেখানে আইসিইউতে ভর্তি করা হয়। পরে ১১টা ৪৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, মৃত্যুর পর তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। পরদিন রোববার পিসিআর টেস্টে তার করোনা ধরা পড়ে।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed