দেশে করোনায় আরো ৪৪ মৃত্যু, শনাক্ত ২৮৫৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১১৩৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৮৬৫ হাজার জন।এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৮৪ হাজার ৩৭৯ জন।
শনিবার (১৩ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এছাড়া এই সময়ে আরও ৫৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থের সংখ্যা ১৭ হাজার ৮২৭ জন।
তার দেয়া তথ্য অনুযায়ী, ৫৯টি ল্যাবে মোট ১৪ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৬৩৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৯০৭টি।
করোনায় নতুন যে ৪৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ১১ জন। এরমধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন এবং চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন মারা গেছেন।
বিশ্ব পরিস্থিতি:
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, আজ শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৫ হাজার ৩৩০ জনে এবং আক্রান্তের সংখ্যা ৭৫ লাখ ছাড়িয়েছে।
পাশাপাশি, প্রাণঘাতী কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন বিশ্বের ৩৫ লাখেরও বেশি মানুষ।
জেএইচইউর তথ্য অনুসারে, শনিবার পর্যন্ত মোট ৮ লাখ ২৮ হাজার ৮১০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী নিয়ে বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এছাড়া এখন পর্যন্ত ৪১ হাজার ৮২৮ জনের মৃত্যুর মধ্য মৃতের তালিকাতেও দক্ষিণ আমেরিকার এ দেশটি যুক্তরাষ্ট্রের পরই অবস্থান করছে।
অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এক লাখ ১৪ হাজার ৬৪৩ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ২০ লাখ ৪৬ হাজার ৬৪৩ জন।
করোনায় তৃতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। দেশটিতে এখন পর্যন্ত ৪১ হাজার ৫৬৬ জন। এর পরেই ইতালিতে ৩৪ হাজার ২২৩ জন, ফ্রান্সে ২৯ হাজার ৩৭৭ জন এবং স্পেনে ২৭ হাজার ১৩৬ জন মারা গেছেন।
এদিকে শনিবার পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন করোনা আক্রান্ত রোগী নিয়ে বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে ভারত।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed