দক্ষিণ সুরমায় আরেকটি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় আরেকটি লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ সুরমার গোটাটিকর ষাটঘর এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় ষাটঘর এলাকায় অজ্ঞাত একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবসী মোগলাবাজার থানায় খবর দিলে এস আই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
কোন পরিচয় না পেয়ে ময়না তদন্ত শেষে লাশটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
এ ব্যাপারে মোগলাবাজার থানার এসআই আব্দুর রহিম জানান, ষাটঘর এলাকায় আনুমানিক ৫০ বছর বয়সি এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে আমি ঘটনাস্থলে পৌঁছি এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। বর্তমানে লাশটি হাসপাতালের হিমাগারে রয়েছে।
এরআগে গতকাল বুধবার দক্ষিণ সুরমার সিলাম এলাকার রাস্তার পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। মৃতদেহটি বালাগঞ্জ উপজেলার গড়পুর দত্তপুর গ্রামের আব্দুল আলীর ছেলে ইউনুছ আহমদ শামীমের। মৃতদেহটি শনাক্ত করেছেন শামীমের বোনের ছেলে আলী ইমরান। পুলিশ ধারনা করছে তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed