বিশেষ ফ্লাইটে কাতার থেকে দেশে ফিরলেন ৪০৯ জন
বৈশাখী নিউজ ডেস্ক: একটি বিশেষ ফ্লাইটে দেশে আনা হল কাতারে আটকে পড়া ৪০৯ জন বাংলাদেশিকে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ৮ মার্চ থেকে কাতার-বাংলাদেশ যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রয়েছে। কাতারের বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় যাত্রীরা কাতার থেকে ইস্যু করা করোনামুক্তির স্বাস্থ্য সনদ নিয়েছেন। যাত্রীদের মধ্যে কাতারে বসবাসরত বাংলাদেশি পরিবার ও সাধারণ শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা রয়েছেন।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ গণমাধ্যমকে বলেন, কাতারের পক্ষ থেকে কাউকে পাঠিয়ে দেওয়ার জন্য কোনো চাপ নেই। যাঁরা স্বেচ্ছায় অনেক দিন ধরে যেতে চাচ্ছিলেন এবং দূতাবাসে নিবন্ধন করেছিলেন, তাদের জন্য এই ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু নিবন্ধনকারীদের সংখ্যা বেশি, তাই বাকিদের জন্য আমরা আরেকটি ফ্লাইটের ব্যবস্থা করব।
প্রসঙ্গত, কাতারে প্রায় ৮ হাজার বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরমধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
Related News
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More
একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন ১১ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহীRead More



Comments are Closed