Main Menu

গাজীপুরে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা বর্ণমালা কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান নিবার্হী এবং শ্রীপুর অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক শামসুল হক বিএস সি করোনায় আক্রান্ত হয়ে বুধবার রাত ৮ টায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ নতুন আরও ৭৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৯৮৮ জন, আর মোট মৃত্যু ২০ জন এবং সুস্থ্য হয়েছেন ৩৩৮ জন।

ওসি আমিনুল ইসলাম জানান, কয়েকদিন যাবৎ ঠান্ডা-জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। পরে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। চিকিৎসকের পরামর্শে তিনি হোম আইসোলেশনে আছেন। এছাড়া যেসব পুলিশ কর্মকর্তা তার সংস্পর্শে ছিলেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নমুনাও সংগ্রহ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed