Main Menu

গোলাপগঞ্জে ২৭৪ পিস ইয়াবাসহ আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ থেকে ২৭৪ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার চৌঘরী বাজারস্থ রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর মেইন গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. তারেক আহমদ (৩২) গোলাপগঞ্জের রণখেলী উত্তর গ্রামের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ আটককৃতকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed