সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ১৫০০ ছাড়াল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। সোমবার (৮ জুন) সকাল পর্যন্ত এ বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৬ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৮২ জন আক্রান্ত হয়েছেন। বিভাগের বাকি তিন জেলার চেয়ে সিলেট জেলার আক্রান্তের সংখ্যা বেশী।
শুরুতে এ বিভাগের মধ্যে হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা বেশি ছিল। তবে, গত কিছুদিন থেকে হবিগঞ্জকে ছাড়িয়ে আক্রান্ত বেড়ে গেছে সিলেট জেলায়।
এদিকে আবার সুনামগঞ্জেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সুনামগঞ্জে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩০৪ জন। আর হবিগঞ্জের বর্তমানে আক্রান্তের সংখ্যা ২০৮ জন। আর মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা ১৫২ জন।
আক্রান্তদের মধ্যে ৩৮৭ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১১৫ জন, সুনামগঞ্জে ৮১ জন, হবিগঞ্জে ১২৯ জন এবং মৌলভীবাজারে ৬২ জন রয়েছেন।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা যাওয়া ৩৫ জনের মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ২৬ জন। এছাড়া, মৌলভীবাজারে চার জন এবং হবিগঞ্জে দুইজন ও সুনামগঞ্জে তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৫ জন, সুনামগঞ্জে ৯৩ জন, হবিগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজারে ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান জানান, করোনায় আক্রান্তদের মধ্যে ডাক্তার-স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, সাংবাদিক, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন রয়েছেন। এ পরিস্থিতিতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed