Main Menu

করোনায় সিলেটে বিশেষজ্ঞ চিকিৎসকের স্ত্রীর মৃত্যু

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খানের স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৬টায় সিলেটের নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।

তিনি জানান, ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খানের স্ত্রী দুইদিন আগে করোনায় আক্রান্ত হয়ে নর্থ-ইস্ট হাসপাতালে ভর্তি হন। কিন্তু তাঁর শরীরের উন্নতি হয়নি। অবশেষে আজ (শনিবার) সকাল সাড়ে ৬টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Manual3 Ad Code

জানা গেছে, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খানের স্ত্রীর নাম ফাতেমা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code