সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ১৪০০ ছাড়াল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আজ শনিবার সকাল পর্যন্ত এ বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪১৩ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৮৩ জন আক্রান্ত হয়েছেন। বিভাগের বাকি তিন জেলার চেয়ে সিলেট জেলার আক্রান্তের সংখ্যা বেশী। শুরুতে এ বিভাগের মধ্যে হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা বেশি ছিল। তবে, গত কিছুদিন থেকে হবিগঞ্জকে ছাড়িয়ে আক্রান্ত বেড়ে গেছে সিলেট জেলায়। গত বুধবার থেকে আবার সুনামগঞ্জেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সুনামগঞ্জে বর্তমানে আক্রান্তের সংখ্যা ২৭০ জন। আর হবিগঞ্জের বর্তমানে আক্রান্তের সংখ্যা ২০৮। আর মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা ১৫২।
আক্রান্তদের মধ্যে ৩৬০ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১০৭ জন, সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ১২১ জন এবং মৌলভীবাজারে ৫৬ জন রয়েছেন।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা যাওয়া ৩১ জনের মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ২৩ জন। এছাড়া, মৌলভীবাজারে চার জন এবং হবিগঞ্জ ও সুনামগঞ্জে দুইজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫২ জন, সুনামগঞ্জে ৮৯ জন, হবিগঞ্জে ৬০ জন এবং মৌলভীবাজারে ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান জানান, করোনায় আক্রান্তদের মধ্যে ডাক্তার-স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, সাংবাদিক, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন রয়েছেন। এ পরিস্থিতিতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
Related News
চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিরRead More
টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গত চারRead More



Comments are Closed