Main Menu

মাবেক মেয়র কামরান হাসপাতালে ভর্তি

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।

Manual2 Ad Code

শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে তিনি সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ (হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জন্মেজয় দত্ত।

Manual5 Ad Code

তিনি বলেন, উনার জ্বর আছে। সাথে বমি। তবে বমিটাই বেশি। যেহেতু হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র সে ক্ষেত্রে খুব বেশি কিছু বলা যাচ্ছে না। তবে যে কোন ভাইরাস জ্বরের সাথে বমি থাকতে পারে।

এর আগে শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। শুক্রবার রাতে টেস্ট রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসার পর প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হলেও শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

এর আগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code