Main Menu

৭ বছরের শিশুর ধর্ষক তেরো বছরের কিশোর!

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেছে তেরো বছরের এক কিশোর। বুধবার (৩ মে) সকাল নয়টার দিকে শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের শাহীবাগ এলাকায় ঘটনাটি ঘটে।

Manual5 Ad Code

অভিযুক্ত কিশোর মামুন মিয়া (১৩) ও ভিকটিম শিশুটি একই এলাকার বাসিন্দা।

Manual6 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোর ওই শিশুটিকে ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি মোরগের খামারের পাশের লেবুবাগানের নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সেখানে ওই শিশুটির এক প্রতিবেশী ঘটনাটি দেখে ফেলে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

Manual1 Ad Code

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ভিকটিম শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তারপর আমরা অভিযুক্ত কিশোরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। সেখানে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়ে ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা স্বীকার করেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code