কুলাউড়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগান থেকে বুধবার (৩ জুন) রাতে ধর্মী কুর্মী নামে গলায় ফাঁস দেয়া এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ১১ টার দিকে বরমচাল চা বাগানের অফিস লাইন বস্তির ঘর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সে ওই বাগানের চা শ্রমিক যোগ্য কুর্মীর মেয়ে এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য চন্দন কুর্মী মুঠোফোনে বলেন, বুধবার সন্ধ্যার কোন এক সময় ঘরের সবার অজান্তে ধর্মী কুর্মী ঘরের আড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেলে পুলিশকে জানানো হয়। সে কেন এটি করেছে পরিবারের কেউ বলতে পারছেন না।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, আমি ও থানার এসআইসহ ঘটনাস্থলে এসে লাশের সুরতাহল শেষে লাশ উদ্ধার করেছি। লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। সুরতহালে তাঁর গলায় রশির ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
Related News
মৌলভীবাজারে অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, এসআরবি ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের বিশেষRead More
মৌলভীবাজারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে পড়ে নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে একটি ভবনের চারতলার ফ্ল্যাট থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed