Main Menu

কমলগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে জুবের আহমদ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টায় ঝড়ের সময় পৌর এলাকার উজিরপুরে এ ঘটনা ঘটে।

নিহত জুবের পৌরসভার ৬নং ওয়ার্ডের উজিরপুর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আমিন মিয়ার ছেলে ও স্থানীয় আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

Manual2 Ad Code

জানা যায়, বৃহস্পতিবার সকালে বজ্রসহ ঝড় শুরু হলে জুবের বাড়ির পাশের পুকুর পাড় থেকে গরু আনতে গেলে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়। পরিবারের লোকজন ও স্থানীরা উদ্ধার করে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code