গোলাপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
বৈমাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে মনসুর আহমদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২ জুন) গভীর রাতে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনসুর গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর কালিয়াডহর গ্রামের আব্দুল হাফিজের ছেলে।
জানা যায়, গত ৩ মে গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর কালিয়াডহর গ্রামের এক প্রতিবন্ধীর মা একই গ্রামের আব্দুল হাফিজের ছেলে মনসুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-০২/০৩.০৫.২০২০) করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ এপ্রিল সন্ধ্যার দিকে বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীকে বসতঘরের দ্বিতীয় তলায় মনসুর জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
সারাদেশে ৩৮৬ কিশোর গ্যাং, সিলেটে ১৫টি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৭ জুলাই ফুটবল খোলা নিয়ে দ্বন্দ্বের জেরে সিলেটRead More
সিলেটে গুলনী চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনীRead More



Comments are Closed