করোনায় ব্রিটেনে বিশ্বনাথের বৃদ্ধের মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : নবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে প্রাণ হারিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮৩ বছর বয়সি এক বৃদ্ধ।
ব্রিটেনের লেষ্টার সিটির বাসিন্দা বৃদ্ধ হাজী আহমদ আলী বুধবার (২৭ মে) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় লেষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের কারিকোনা গ্রামের বাসিন্দা।
তার পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার হঠাৎ করে অসুস্থবোধ করলে তাকে স্থানীয় লেষ্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। এক পর্যায়ে চিকিৎসক তার কোভিড-১৯ পরীক্ষা করেন। এর রিপোর্টে তার পজেটিভ আসে।
এরপর থেকে হাসপাতালে রেখেই চিকিৎসা চলছিল তার। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed