দেশে করোনায় আরো ২২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও এক হাজার ৫৪১ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮ হাজার ২৯২ জনে। একই সময়ে মারা গেছেন আরও ২২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫৪৪ জন।
আজ বুধবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৫৪১ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ২৯২ জন। মারা গেছেন আরও ২২ জন। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও দুজন নারী। দেশের এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৫৪৪ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩৪৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৯২৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দুই লাখ ৬৬ হাজার ৪৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
Related News
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসনRead More
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More



Comments are Closed