Main Menu

করোনায় সুস্থতা সুনামগঞ্জে বেশী, সিলেটে সর্বনিম্ন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের মধ্যে করোনাভাইরাসে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা বেশী হলেও সুস্থ হবার দিক দিয়ে রয়েছে সর্বনিম্ন অবস্থানে। এ জেলায় আক্রান্ত ৩১০ জনের মধ্যে আজ সোমবার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০ জন। শতকরা হিসাবে সুস্থতার হার ৯.৬৭ ভাগ।

বিপরীতে হবিগঞ্জে আক্রান্ত ১৫৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭৪ জন। সুস্থতার হার শতকরা ৪৬.৫৪ ভাগ।

আর সুনামগঞ্জে আক্রান্ত ৯৮ জনের মধ্যে ৫৯ জনই সুস্থ হয়েছেন। সুস্থতার শতকরা হার ৬০.২০ ভাগ।

মৌলভীবাজারে আক্রান্ত ৮৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন। এ জেলার সুস্থতার শতকরা হার ১৫.৮৫ ভাগ।

সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী সিলেটে সোমবার সকাল পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ৬৫৬ ছাড়িয়েছে। এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৫ জন। এর মধ্যে সিলেটে ৬৪, সুনামগঞ্জে ৪৮, হবিগঞ্জে ৮২ এবং মৌলভীবাজারে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

সিলেট বিভাগে মৃত্যুবরণকারী করোনা রোগীর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০ জন মারা গেছেন। আর হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে ২ জন মারা গেছেন। সুনামগঞ্জে সুস্থতার হার যেমন বেশি, তেমনি ওই জেলায় এখনো কেউ করোনায় মারা যাননি।

Share





Related News

Comments are Closed