রাজধানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর কল্যাণপুরে দুইটি প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পথচারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ ১২ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২৪ মে) রাত ১১টার দিকে, কল্লানপুর সড়কে দ্রুত গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুটপাতে থাকা পথচারীদের চাপা দেয়। একই সময় পেছন থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও আরোহীরা গুরুতর আহত হন।
এলাকাবাসী খবর দিলে দারুস সালাম থানা পুলিশ প্রাইভেটকার দুটির আরোহী, চালক, অটোরিকশার যাত্রী ও পথচারীসহ ১৬ জনকে গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়। এখানে তাৎক্ষণিকভাবে চারজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসকরা।
নিহতদের মরদেহ ময়নাতদন্তর জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর শিশু ও নারীসহ আহত ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা দারুস সালাম থানার উপ-পরিদর্শক মো. বখতিয়ার।
তবে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed