সিলেট বিভাগে একদিনে ৩৩ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে একদিনে আরও ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, হবিগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে ৬ জন ও সুনামগঞ্জে ৬ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৬৪১ জন।
শনিবার (২৩ মে) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮ জনের নমুনা রিপোর্ট পজেটিভ আসে। এদের সবাই সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার তাদের ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে গোলাপগঞ্জ উপজেলার ৫ জন, সদরের ৬ জন, জকিগঞ্জের ৩ জন, বিশ্বনাথের ২ জন এবং জৈন্তাপুর ও দক্ষিণ সুরমার ১ জন করে রয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় ২৯৫ জনের মধ্যে করোনার উপস্থিতি শনাক্ত করা হলো।
এছাড়া শনিবার শাবির ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়। এদের সবাই সুনামগঞ্জের বাসিন্দা।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, সুনামগঞ্জ পুলিশ লাইনসের নতুন করে আরও দুইজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া তাহিরপুর উপজেলায় একজন ও ছাতক উপজেলায় তিনজন করোনা আক্রান্ত হয়েছেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানিয়েছেন, ঢাকায় পাঠানো নমুনা রিপোর্ট অনুযায়ী জেলায় নতুন ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে শ্রীমঙ্গলের ৪ জন এবং জুড়ি ও বড়লেখার ১ জন করে আক্রান্ত রয়েছেন।
শনিবার হবিগঞ্জে নতুন করে শনাক্ত হওয়া তিনজনের রিপোর্টও ঢাকা থেকে এসেছে। এদের নিয়ে হবিগঞ্জে মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫৯ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪১ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯৫ জন, সুনামগঞ্জে ৯৮, হবিগঞ্জে ১৫৯ ও মৌলভীবাজার জেলায় ৮৯ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৫২, হবিগঞ্জে ৭০ জন এবং মৌলভীবাজার জেলায় ৯ জন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed