পাকিস্তানে বিমান দুর্ঘটনায় জনপ্রিয় মডেলের মৃত্যু
বিনোদনে ডেস্ক : পাকিস্তানে বিমান দুর্ঘটনার পর একের পর এক ভয়াবহ ছবি উঠে আসতে শুরু করেছে। শুক্রবার (২২ মে) করাচি বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তান এয়ারলাইন্সের যে বিমানটি বিধ্বস্ত হয়, সেখান ছিলেন দেশটির জনপ্রিয় মডেল জারা আবিদ।
পিআইএ-র বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই শুরু হয় গুঞ্জন। বিমান দুর্ঘটনায় যে ৯৯ জনের মৃত্যু হয়, তার মধ্যে কি ছলেন জারা আবিদ! এমন প্রশ্নই উঠে আসতে শুরু করে বিভিন্ন মহলে।
টুইটার জুড়ে শুরু হয় জোর শোরগোল। এরপর পাকিস্তান সাংবাদিক জেইন খান ওই খবরে সিলমোহর বসান।
তিনি টুইট করে জানান, পাকিস্তান এয়ারলাইন্সের যে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণের আগে বিধ্বস্ত হয়, সেখানে ছিলেন জারা আবিদ। জারার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই কঠিন সময়ে জারার পরিবারকে সমবেদনাও জানান পাকিস্তানের ওই সাংবাদিক।
এদিকে পাকিস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ বলিউড। অনিল কাপুর থেকে অনুপম খের, নেহা ধুপিয়া, আরমান মালিক প্রত্যেকে সমবেদনা জানাতে শুরু করেন মৃতদের পরিবারের প্রতি। করাচি বিমানবন্দরে অবতরণের আগে ৯৯ জন যাত্রী নিয়ে যেভাবে বিমানটি বিধ্বস্ত হয়, তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন বি টাউনের একাধিক তারকা।
Related News
সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ডিসেম্বর
বিনোদন ডেস্ক: চিত্রনায়ক সালমানশাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করাRead More
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন
বিনোদন ডেস্ক: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় ১০ জন বডিগার্ড (ব্যক্তিগত নিরাপত্তাকর্মী) নিয়ে আদালতেRead More



Comments are Closed