কোম্পানীগঞ্জের ‘পাথরখেকো’ আঞ্জু গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শীর্ষ সন্ত্রাসী ৪টি হত্যা মামলাসহ ১২টি মামলার আসামি পাথরখেকো হিসেবে পরিচিত আঞ্জু মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে কোম্পানীগঞ্জ থানার এসআই খায়রুল বাশারের নেতৃত্বে জেলা ডিবি পুলিশের সহায়তায় সিলেট নগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আঞ্জু মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর নারায়নপুর সাকিনের মৃত মনফর আলীর ছেলে।
গ্রেফতারকৃত পাথরখেকো আঞ্জুর বিরুদ্ধে কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলার পরিবেশ ধ্বংস করে পাথর উত্তোলন, কোয়ারিতে একাধিক নিহত হওয়ার ঘটনা ও চাঁদাবাজিসহ মোট ১৬টি মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ডিবি’র ওসি (উত্তর) সাইফুল আলম তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed