গোলাপগঞ্জ থানায় জীবাণুনাশক টানেল স্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার প্রবেশ মুখে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বেলা ২ টায় এ টানেল স্থাপনের উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী ও গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদের উদ্যোগে এই জীবাণুনাশক টানেল স্থাপনে আর্থিকভাবে সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মো. দিলওয়ার হোসেন ও মিছবাহ মাছুম ফাউন্ডেশনের চেয়ারম্যান মিছবাহুল হক মাছুম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ট্রাষ্টি বোর্ডের সদস্য, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম।
এসময় তিনি বলেন, করোনা সংকটে রাত দিন কাজ করে যাচ্ছে বাংলাদেশের পুলিশ সদস্যরা। তাদের সুরক্ষায় প্রবাসীদের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
টানেল স্থাপনে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন, যুবলীগ নেতা মো, আব্দুল্লা, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন, মারজানুল হক মামুন প্রমুখ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed