সিলেটে আরও ১২ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ১১ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগের মোট ৪৩৩ জনের করোনা শনাক্ত হলো।
সোমবার (১৮ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, আজ ওসমানীতে মোট ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছিলো। এরমধ্যে ১৩টি পজেটিভ আসে।
সোমবার শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট সদর উপজেলার ৭ জন, বিশ্বনাথের চারজন ও নবীগঞ্জের একজন বলে জানা গেছে।
এদিকে নবীগঞ্জের আক্রান্ত ঔ ব্যক্তি বর্তমানে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার নমুনা ওসমানী মেডিকেল কলেজ থেকে সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
সিলেট বিভাগের প্রথম রোগী হিসেবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঈন শনাক্ত হন।
এরপর সোমবার (১৮ মে) নতুন আরও ১২ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৬৫ জন, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ১৩২ ও মৌলভীবাজার জেলায় ৬১ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৯২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ৩৫, হবিগঞ্জে ৩৯ জন এবং মৌলভীবাজার জেলায় ২ জন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed