৭২৭ চিকিৎসক ও ৫৯৬ নার্স করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সাধারণ মানুষের সঙ্গে পাল্লা দিয়ে চিকিৎসক ও স্বাস্থকর্মীদের আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এপর্যন্ত ৭২৭ জন চিকিৎসক ও ৫৯৬ নার্সের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার (১৬ মে) পর্যন্ত সারা দেশে এসব চিকিৎসক ও স্বাস্থকর্মী আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন-বিডিএফ’র প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ বলেন, এখন পর্যন্ত করোনা শনাক্ত চিকিৎসকদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। ১৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৫২ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন। এছাড়া এক হাজারের অধিক চিকিৎসক বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন।
এদিকে নার্সদের সংগঠন ‘সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস’র মহাসচিব সাব্বির মাহমুদ তিহান জানিয়েছেন, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে এখন পর্যন্ত ৫৯৬ জন নার্সের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৩টি সরকারি হাসপাতালের ৪২৭ নার্স রয়েছেন। এছাড়া ২৬টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের করোনা শনাক্ত নার্স রয়েছেন ১৬৯ জন। শনাক্তদের মধ্যে কেবল ঢাকা বিভাগেরই ৪৭৬ জন।
করোনা আক্রান্ত এ নার্সদের মধ্যে এখন পর্যন্ত ১৫০ জন সুস্থ হযেছেন। বাকিদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২০০ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed