সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে আজ রোববার সকাল পর্যন্ত ৪০০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
শনিবার (১৬ মে) রাত পর্যন্ত ৪১ জন রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ২৫ জন, সুনামগঞ্জে একজন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে ৪ জন।
সিলেট বিভাগে এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৪১ জন। এরপরে রয়েছে হবিগঞ্জের ১২৯ জন, সুনামগঞ্জে ৬৯ জন ও মৌলভীবাজারে ৬১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, গতকাল শনিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
তিনি আরও জানান, একই দিন ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে সিলেট বিভাগের আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ৭ জন, সুনামগঞ্জের একজন, হবিগঞ্জের ১১ জন ও মৌলভীবাজারের চারজন রয়েছেন।
গত শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৩৫৮ জন।
প্রসঙ্গত, এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮২ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৪৫ জন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed