গোলাপগঞ্জ লকডাউন, বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: একদিনে ১৪ জন বরোনা রোগি শনাক্ত হওয়ায় আজ রোববার (১৭ মে) থেকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া বাকি সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৬ মে) রাতে পৌর পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
তিনি বলেন, শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান, ওষুধের দোকান ব্যতীত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান ও যাত্রী পরিবহন বন্ধ থাকিবে। পৌর এলাকায় যাতে আর করোনা ভাইরাসের সংক্রমণ না হয় এজন্য জনগণের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা৷ তিনি।
উল্লেখ্য, শনিবার রাতে গোলাপগঞ্জ উপজেলায় নতুন করে ১৪ জন করোনা রোগী শনাক্ত হলে এর ১৩ জনই পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের। এর আগেও এই টিকরবাড়ি গ্রামে একজন বৃদ্ধের করোনা সনাক্ত হয়। তার সংস্পর্শে এসে এই ১৩ জনেরও করোনা পজিটিভ আসে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed