Main Menu

সিলেট থেকে লন্ডনে আরও ৩টি ফ্লাইট

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরাতে আরও তিনটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে যুক্তরাজ্য।

Manual7 Ad Code

শুক্রবার (১৫ মে) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২০, ২৬ ও ৩১ মে এসব বিশেষ ফ্লাইট ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে উড়বে। সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন যাবে এ তিনটি ফ্লাইট। এ তিনটি ফ্লাইটে ৯০০ ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যে যাবেন।

Manual1 Ad Code

এর আগে বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের জন্য প্রথম দফায় চারটি ও দ্বিতীয় দফায় পাঁচটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

Manual5 Ad Code

দ্বিতীয় দফার প্রথম ফ্লাইট গত ২৯ এপ্রিল সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন যায়। ১ মে সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন যায় দ্বিতীয় ফ্লাইট। ৩ মে ঢাকা থেকে লন্ডন যায় তৃতীয় ফ্লাইট। ৫ মে সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন যায় চতুর্থ ফ্লাইট। আর ৭ মে সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন যায় পঞ্চম ফ্লাইট।

Manual5 Ad Code

প্রথম দফায় ব্রিটিশ এয়ারওয়েজের চারটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশ থেকে লন্ডন গেছেন ব্রিটিশ নাগরিকরা। গত ২১, ২৩, ২৫ ও ২৬ এপ্রিল আরও চারটি ফ্লাইট ঢাকা থেকে লন্ডনে যায়।

করোনাভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ছাড়তে চাইলে তাদের চার্টার্ড ফ্লাইট ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। সে অনুযায়ী বিদেশি নাগরিকরা ঢাকা ছাড়তে পারবেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code