Main Menu

দক্ষিণ সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বাবনগাওয়ে বজ্রপাতে এক যুবকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Manual4 Ad Code

নিহত বিরেন্দ্র দেবনাথ (৩৫) নামের বাবনগাওয়ের দিনবন্ধু বৈষ্ণবের ছেলে।

জানা যায়, বিরেন্দ্র দেবনাথ একজন সাধারণ কেটে খাওয়া মানুষ। এলাকার তার একটি হাসের খামার আছে। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (১৪ মে) বিকাল সাড়ে তিনটার দিকে বিরেন্দ্র দেবনাথ হাস আনতে মাঠে যান। হাস নিয়ে খামারে আসার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান৷

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়েছি। আমি ইউএনও মহোদয়কে বিষয়টি জানিয়েছি। সরকারিভাবে এই অসহায় পরিবারকে সাহায্য করা হবে।

Manual6 Ad Code

দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code