ছাতকে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিজাম উদ্দিন (৩৫) নামের এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের আব্দুল লতিফের ছেলে। এঘটনায় নারীসহ আরও চার জনের আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৭টার দিকে এঘটনা ঘটে।
জানা যায়, জয়নগর গ্রামের আব্দুল লতিফ ও তৈয়ব আলীর পক্ষের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এতে আব্দুল লতিফসহ তার পক্ষের নিজাম উদ্দিন, বিল্লাল মিয়া, জলাল উদ্দিন ও তাসবী বেগম আহত হন। এদের মধ্যে গুরুতর আহত নিজাম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান।
Related News
সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশRead More
ছাতকের ৩ যুবককে কাশ্মীরে নেওয়ার পর নিখোঁজ, মুক্তিপণ দাবির অভিযোগ
Manual8 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভারতের কাশ্মীরে ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে সুনামগঞ্জেরRead More



Comments are Closed