গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যাকারী স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে স্ত্রীকে বটি দা দিয়ে গলা কেঁটে হত্যার ঘটনায় পলাতক স্বামী এনাম উদ্দিন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে কানইঘাট উপজেলার ময়না সাকিন গ্রাম থেকে তাকে গ্রেফতার করে গোলাপগঞ্জ থানা পুলিশের একটি দল।
গ্রেফতারকৃত আসামী এনাম উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার বাঘা মাঝের মহল্লা গ্রামের মৃত হারিছ আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় অভিযান চালিয়ে মামলার ৪নং আসামী আজিরুন নেছা (৪০) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তিনি উপজেলার বাঘা মাঝের মহল্লা গ্রামের মন্তাই মিয়ার স্ত্রী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) জাহিদ হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে।
শুক্রবার দুপুরে কানাইঘাট থানা পুলিশের সহায়তায় কানইঘাটের ময়না সাকিন গ্রামে বন্ধুর বাড়ি থেকে এনাম উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় গোলাপগঞ্জ থানা পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে।
উল্লেখ, গত ১১ মে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী শিল্পী বেগম (৩৮)কে বাটি দা দিয়ে গলা কেটে হত্যা করে এনাম উদ্দিন। এ ঘটনায় নিহত শিল্পী বেগমের ছোট ভাই মো. আব্দুছ ছামাদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed