সিলেটে আরও ১৩ লক্ষ টাকা, ২৫০ টন চাল বরাদ্দ
বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর পাশাপাশি কর্মহীনদের তাৎক্ষণিক মানবিক সহায়তা দিতে আরও ৬ কোটি ৩০ লাখ টাকা এবং নয় হাজার ৬০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে ৪ কোটি ৭০ লাখ টাকা ত্রাণ হিসেবে বিতরণের জন্য এবং এক কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে শিশু খাদ্য কিনতে।
এই বরাদ্দ থেকে সিলেট জেলা পেয়েছে ১৮০ টন চাল এবং সিটি কর্পোরেশন এলাকায় দেয়া হয়েছে ৭০ টন। আর ত্রাণ হিসেবে বিতরণের জন্য সিলেট জেলায় ৭ লাখ ২০ হাজার টাকা এবং সিটি কর্পোরেশন এলাকার জন্য ২ লাখ ৮০ হাজার টাকা দেয়া হয়েছে।
এছাড়া জেলা ও সিটি কর্পোরেশন মিলিয়ে শিশু খাদ্র ক্রয়ের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৩ লক্ষ টাকা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই ত্রাণ বরাদ্দ দিয়ে বৃহস্পতিবার (১৪ মে) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি পাঠিয়েছে। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জেলা প্রশাসকদের এসব ত্রাণ বরাদ্দ দিয়ে আদেশ জারি করেছে।
দেশে লকডাউন শুরুর পর থেকে এ পর্যন্ত ৬৪ জেলার দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার জন্য সরকার ৯১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং এক লাখ ৭২ হাজার ৮১৭ মেট্রিক টন চাল বরাদ্দ দিল। জেলা প্রশাসকদের দুর্যোগ পরিস্থিতিতে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ করে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করতে বলা হয়েছে।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed