সিলেটে ‘পাঠাকাণ্ডে’ আরেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ছাগল উন্নয়ন খামারে প্রজননের জন্য আনা উন্নতজাতের একটি পাঠা খাওয়ার জন্য ফ্রিতে না দেয়ায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী আশরাফুল ইসলামের ওপর হামলার ঘটনায় নগরীর টিলাগড় থেকে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম সৌরভ দাশ। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য।
আজ শুক্রবার (১৫ মে) বেলা ২টায় টিলাগড়ের গোপালটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে প্রাণিসম্পদ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ড. আমিনুল ইসলাম বাদী হয়ে এসএমপি’র শাহপরান থানায় মামলা দায়ের করেন। মামলায় সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকারসহ ১০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়।
মামলার আসামিরা হলেন- ছাত্রলীগ নেতা কনক পাল অরূপ, রাহুল চৌধুরী, অপু তালুকদার, মিঠু তালুকদার, আকাশ, সাহেদ, সৌরভ দাস, রুহেল ও শামীম আলী।
এর মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা সম্পাদক কনক পাল অরূপকে ঘটনার দিন বিকেলে গ্রেপ্তার করে পুলিশ।
এসএমপি’র শাহপরান (রহ.) থানার ওসি আব্দুল কাইয়ুম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, সৌরভ দাস জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী আশরাফুল ইসলামের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।
Related News
শাবিপ্রবিতে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)Read More
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককেRead More



Comments are Closed