দেশে করোনায় আরো ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১০৪১
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৪১ জনের করোনা শনাক্ত এবং আরও ১৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৭ হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৭ হাজার ৩৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ভাইরাসে নতুন করে ১০৪১ জন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৮ হাজার ৮৬৩ জনে দাঁড়িয়েছে। আরও ১৪ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জনে।
নাসিমা সুলতানা জানান, ঢাকায় মোট ৪৫৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১১ জন পুরুষ এবং তিনজন নারী। এরমধ্যে ঢাকায় মারা গেছেন ৯ জন। বাকি পাঁচজন চট্টগ্রামে।
তিনি আরও বলেন, নতুন ৬৬ জন সুস্থসহ মোট ৩ হাজার ৪২৭ জন সুস্থ হয়েছেন। এর ফলে দেশে করোনা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৯.১০ শতাংশ ও মৃত্যুর হার ১.৫০ শতাংশ।
ব্রিফিংয়ে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়ে অধ্যাপক নাসিমা বলেন, তরল খাবার, কুসুম গরম পানি ও আদা চা পান করবেন। সম্ভব হলে মৌসুমী ফল খাবেন ও ফুসফুসের ব্যায়াম করবেন।
বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।
অবশ্য প্রাণঘাতী এ ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে মানুষকে ঘরে রাখার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে দফায় দফায় ছুটি বাড়িয়ে তা ৩০ মে পর্যন্ত করা হয়েছে। যদিও ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে খুলে দেয়া হয়েছে মসজিদ এবং দোকানপাট-শপিংমলও।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হলেও এখন করোনাভাইরাসের কবলে গোটা বিশ্বই। বর্তমানে সবচেয়ে বেশি ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪৪ লাখ। মৃতের সংখ্যা তিন লাখ ছুঁই ছুঁই। তবে প্রায় পৌনে ১৭ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
Related News
বাড়ল মহানগর ও দূরপাল্লার বাস ভাড়া
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগর ও দূরপাল্লার বাসেরRead More
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More



Comments are Closed