করোনায় আক্রান্ত বিশ্বনাথের চার পুলিশ সদস্য
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের চারজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন থানার দুইজন উপ-পরিদর্শক (এসআই) ও দুইজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।
বুধবার (১৩ মে) সন্ধ্যায় তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায় তারা করোনা পজেটিভ। এ নিয়ে বিশ্বনাথ উপজেলায় পুলিশসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ জনে।
চার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, গত ১০ মে থানার ৮ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরের দিন ১১ মে নেওয়া হয় আরও ১৩ জনের নমুনা। প্রথম নমুনা নেওয়া ৮ জনের মধ্যে ৪ জনের রিপোর্ট এসেছে পজেটিভ। পরের নমুনা নেওয়া ১৩ সদস্যের রিপোর্ট এখনও আসেনি।
তিনি বলেন, আক্রান্ত ৪ জনের অন্য কোনো উপসর্গ ছিল না, শুধু জ্বরটা ছিল বেশি। তারা আগে থেকেই আইসোলেশনে রয়েছেন। বুধবার সন্ধ্যায় তাদের নমুনার রিপোর্ট আমরা পেয়েছি।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed