Main Menu

সৌদি আরবে ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সৌদি আরবে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। নতুন জারি করা আইনে একসঙ্গে ৫ জনের বেশি জড়ো হতে পারবে না বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিধিনিষেধ আরোপ করে। -খবর আল আরাবিয়াহ

Manual2 Ad Code

এতে বলা হয়েছে, একাধিক পরিবার ও একই পরিবারের সদস্য নয় এমন ব্যক্তিদের সমবেত হওয়া নিষিদ্ধ।

Manual8 Ad Code

মন্ত্রণালয় থেকে জারি করা নতুন বিধিতে অনুযায়ী, কোনো ব্যক্তির মলে বা খুচরা দোকানে জমায়েত হওয়ার অনুমতি নেই। এছাড়া যারা একসঙ্গে বাস করেন না, তাদের একসঙ্গে জড়ো হওয়ার ওপরেও নিষেধাজ্ঞা রয়েছে।

জনসাধারণকে এই নতুন বিধিগুলো মানাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতের চেষ্টায় নতুন একটি পুলিশের ইউনিট কাজ করবে বলেও জানানো হয়েছে।

Manual2 Ad Code

সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৭৩১ জন। এরমধ্যে ২১৯ জনের মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code